Friday, April 3, 2026

নতুন ইনিংস শুরু যুবরাজের, গুরুগ্রামে যুবির নতুন রেস্তোরাঁ “কোকা”

Date:

Share post:

এবার নতুন ইনিংস শুরু যুবরাজ সিংয়ের(Yuvraj Singh)। গুরুগ্রামে নতুন রেস্তোরাঁর(Resturant) উদ্বোধন করলেন ভারতীয় দলের বিশ্বকাপ(WORLD CUP) জয়ী ক্রিকেটার। যুবরাজের নতুন ব্যবসার কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের হৈচৈ। যুবরাজ ভক্তরা তো গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। যুবরাজের নতুন রেস্তোরাঁ প্রকাশ্যে আসার পর থেকেই সেখানে যুবি ভক্তদের ঢল নেমেছে। যুবরাজও(Yuvraj Singh) আপ্লুত। ইন্ডিয়ান থেকে চাইনিজ। সেইসঙ্গে রয়েছে যুবরাজের প্রিয় খাবারের পদও।

ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংয়ের অবদান অনস্বীকার্য। এবার কোহলি, ধওয়ানদের সঙ্গে নতুন প্রতিযোগিতায় নেমে পড়লেন তিনি। ভারতীয় ক্রিকেট মহলে এখন একটা নতুন ট্রেন্ড এসেছে। বিরাট কোহলি, শিখর ধওয়ান থেকে সুরেশ রায়না, সকলেই ক্রিকেট ছাড়ার পর রেস্তোরাঁর ব্যবসায় নাম লিখিয়েছেন। সেই জোয়ারেই এবার গা ভাসালেন ভারতীয় দলের এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার।

যুবরাজের নতুন রেস্তোরাঁর নাম কোকা(Koca)। খাবার খেতে এবং খাওয়াতে বরাবরই যুবরাজ সিং ভালবাসেন। ভারতীয় দলে থাকাকালীন তাঁর কাওয়ার নানান গল্প মাঝেমধ্যেই সামনে আসত। সেই কারণে এবার তো একটা আস্ত রেস্তোরাঁই খুলে ফেললেন তিনি। আর তার নাম দিয়েছেন কিচেন ফর সেলিব্রেটরি আর্টস।
প্রায় ১৪ হাজার স্কোয়ারফিটের এই রেস্তোরাঁ। সেখানে ভারতের বিভিন্ন স্বাদের খাওয়ার পাশি পয়েছে বিশেষ

পঞ্জাবি কিউসন। এছাড়া চাইনিজ ফুডও রয়েছে যুবরাজের রেস্তোরাঁতে। শুধু একটা ভাল জায়গা নয়, সকলে যেন এখানে এসে খাওয়ারেরও প্রশংসা করেন সেটাই যুবরাজের(Yuvraj Singh) লক্ষ্য। ক্রিকেটের বাইশগজে তিনি সফল। এবার এখানেও তিনি সফল হন কিনা সেটাই দেখার।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...