Monday, April 6, 2026

লাখের দোরগোড়ায় সোনা! রুপোর দামও ঊর্ধ্বমুখী

Date:

Share post:

বিয়ের লগন শুরু হতে না হতে এক লাখের দোরগোড়ায় পৌঁছে গেল সোনার দাম (Gold Price) । আকাশ ছোঁয়া দাম বেড়েছে রুপোরও। বৈশাখের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের। দিল্লি, মুম্বই, পাটনা, ভুবনেশ্বর, জয়পুরসহ দেশের প্রায় সব বড় বড় শহরেই সোমবার (২১ এপ্রিল ২০২৫) ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতানব্বই হাজার টাকার বেশি (GST ছাড়া)। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price in Kolkata) দাঁড়িয়েছে ৯৬ হাজার ৪৫০ টাকা। ১ কেজির উপর ৯৭ হাজার ৪৭ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ করলে সংখ্যাটা যে লাখের দোরগোড়ায় পৌঁছতে যে বেশি সময় নেবে না তা আঁচ করতে পারছেন বিশেষজ্ঞরা। অক্ষয় তৃতীয়ার আগে হলুদ ধাতু এত মহার্ঘ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই।

কলকাতায় গত এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে ১ হাজার ৯১০ টাকা বেড়ে গিয়েছে। ২২ ক্যারাট সোনার দাম এই সপ্তাহের মধ্যেই বেড়ে গিয়েছে ১ হাজার ৭৫০ টাকা। সোমবার সকালে দেশের কয়েকটি জায়গায় ট্যাক্স সহ লাখের উপর চলে গেল পাকা সোনার দাম।

এক ঝলকে আজ (২১ এপ্রিল, সোমবার) সোনা -রুপোর দাম:-

সোনা – ২৪ ক্যারেট ১ গ্রাম – ৯৬৪৫ টাকা

২২ ক্যারেট (ক্রয়মূল্য)১ গ্রাম- ৯১৬৫ টাকা

২২ ক্যারেট (বিক্রয়মূল্য) ১ গ্রাম- ৮৭৭৬ টাকা

রুপো – ১ কেজির রুপোর দাম- ৯৭,০৪৭ টাকা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...