Wednesday, June 24, 2026

আবারও ব্যাটিং বিপর্যয়, এবার ঘরের মাঠেও হার নাইটদের

Date:

Share post:

ঘরের মাঠে হলটা কী কলকাতা নাইট রাইডার্সের(KKR)। আবারও একটা হার। এবার প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স(GT)। তাদের বিরুদ্ধেই ৩৯ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স(KKR)। আবারও একটা ব্যাটিং ব্যর্থতা। আর এই হারের সঙ্গে একাধিক প্রশ্নও উঠে গেল হয়ত। গুরবাজ সিংকে খেলানোর সিদ্ধান্ত কী সঠিক ছিল। নাকি ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সঠিক ছিল। সেই উত্তর তো অবশ্য সময়ই দেবে। তবে এই ম্যাচ হেরে যে নাইট রাইডার্স নিজেদের চাপটা অনেকটাই বাড়িয়ে নিল তা বলার অপেক্ষা রাখে না।

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কম রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও হেরে গিয়েছিল নাইটরা। সেই থেকেই তাদের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। এদিন ঘরের মাঠেও সেই ধারা অব্যহত। রাসেল(Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), রিঙ্কু সিংদের মতো নাম থাকলেও, কেউই সফল হতে পারেননি। অধিনায়ক রাহানে(Ajinkya Rahane) ছাড়া এদিনও নাইট ব্যাটাররা সকলেই ব্যর্থ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সেটাই হয়ত প্রথম ভুল ছিল। এদিন আবার কুইন্টন ডিকক-কে বাদ দিয়ে রহমনুল্লা গুরবাজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল নাইটরা। প্রথমে বোলিং নিয়েও গুজরাটের ব্যাটারদের বিরুদ্ধে সেভাবে কিছু করতে পারেনি নাইট রাইডার্স। শুভমন গিল(Shubman Gill) এদিন দুরন্ত ফর্মে ছিল। ৫৫ বলে ৯০ রানের ইনিংস। জস বাটলারের(Jos Buttler) ২৩ বলে ৪১ রানের ঝোরো ইনংস। গুজরাট টাইটান্স করে ১৯৮ রান।

জবাবে ব্যাটিং করতে নেমে ২ রানের মধ্যেই প্রথম উইকেটটা হারায় কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) চেষ্টা চালালেও নারিন, ভেঙ্কটেশ আইয়ার থেকে রিঙ্কু সিংরা কোনও সাহায্যই করতে পারেননি। ৫০ রানে রাহানে যখন ফেরেন তখন নাইট রাইডার্সের রান ৯১ রানে ৪ উইকেট। রাসেল বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে স্টাম্প। নাইটদের হারটা তখন সময়ের অপেক্ষা। ১৫৯ রানেই শেষ কলকাতা নাইট রাইডার্সের ইনিংস।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...