Friday, April 3, 2026

ম্যাচ উইনিং নকের পর নতুন নাম রোহিতের, পেলেন উপহারও

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস রোহিত শর্মার(Rohit Sharma)। সমস্ত সমালোচনার জবাবটা ওয়াংখেড়ে থেকেই দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) প্রাক্তন অধিনায়ক। ৪৫ বলে ৭৬ রানের ঝোরো ইনিংস। শেষপর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন দ্য হিটম্যান। এরপর থেকেই তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স শিবির নতুন নামে ডাকতে শুরু করেছে। রোহিতের নতুন নাম এখন “মারভেরিক”(Marverick)।

হলিউডের বিখ্যাত সিনেমা মারভেরিক(Marverick)। সেখানেই টম ক্রুসের(Tom Cruise) নাম ছিল মারভেরিক। তাঁর একার দক্ষতাতে মিশন কমপ্লিট হয়েছিল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও রোহিত শর্মার(Rohit Sharma) ইনিংসটা তেমনই। কার্যত তিনি একা হাতেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতান মুম্বই ইন্ডিয়ান্সকে। রোহিত শর্মা সাজঘরে ফেরার পরই মহেলা জয়বর্দনে এই নাম দেন দ্য হিটম্যানকে। শুধু তাই নয় সেইসঙ্গে একটা সানগ্লাসও উপহার দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।

সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল। এবারের আইপিএলে শুরুর দিকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। তাঁকে নিয়ে চলছিল জোর সমালোচনাও। অবশেষে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সমস্ত জবাব দিয়েছেন রোহিত দ্য হিটম্যান। এখন মুম্বই শিবিরে তাঁকে নিয়েই হৈচৈ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...