Sunday, April 5, 2026

বোর্ডের চুক্তিতে ফিরলেন শ্রেয়স – ঈশান

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই জল্পনাটা চলছিল। অবশেষে বিসিসিআইয়ের(BCCI) চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ(Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। গত মরসুমে বোর্ডের নির্দেশ না মানার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারকে। অবশেষে নিজেদের পারফরম্যান্স দিয়ে ফের একবার বোর্ডের বার্ষিক চুক্তিতে ফিরলেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। একইসঙ্গদে গুঞ্জন চললেও বোর্ডের এ প্রাস ক্যাটাগরিতেই রইলেন রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলি(Virat Kohli)।

গত মরসুমে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার বার্তা দিয়েছিল বিসিসিআই(BCCI)। বিশেষ করে রঞ্জি ট্রফিতে। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় ভারতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটের মঞ্চে দেখা যায়নি এই দুই ক্রিকেটারকে। সেই সময় থেকেই তাদের ওপর বেশ রেগে গিয়েছিল বিসিসিআই। শাস্তি স্বরূপ এই দুই ক্রিকেটারকেই বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই মরসুমে বোর্ডের নির্দেশ মতোই ঘরোয়া ক্রিকেটে ফিরেছিল তারা। শুধুমাত্র তাই নয় চ্যম্পিয়ন্স ট্রফিতেও ভারতের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। কঠিন সময়ে ব্যাট হাতে ভারতীয় দলকে বারবার বাঁচিয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ো সর্বোচ্চ রানও করেছিলেন শ্রেয়স আইয়ারই। এরপর থেকেই আভাসটা পাওয়া যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেড -বি-তেই ফিরেছেন এই তারকা ক্রিকেটার।

অন্যদিকে ঈশান কিষাণ(Ishan Kishan) এখনও পর্যন্ত ভারতীয় দলে ডাক না পেলেও, চলতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ঈশান কিষাণের ঝোরো সেঞ্চুরি এখনও সকলের স্মৃতিতেই টাটকা। সেই পারফরম্যান্স দেখেই হয়ত ঈশান কিষাণকেও গ্রেড-সি-তে ফেরানো হয়েছে।

অন্যদিকে এবার শোনাযাচ্ছিল রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli) নাকি নিজেদের গ্রেড হারাতে পারেন। শুধু তাই নয় রবীন্দ্র জাদেজাকেও বাদ দেওয়া হতে পারে। যদিও শেষপর্যন্ত তা হয়নি। বোর্ডের এ প্লাস গ্রেডেই রইলেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ রবীন্দ্র জাদেজা।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...