Friday, June 26, 2026

কাশ্মীরে ৮৫,০০০ বহিরাগত! হামলার দায় স্বীকার জঙ্গীদের, শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরে ৩৭০ বিলোপই কী জঙ্গি হামলা উসকে দিয়েছে? হামলার দায় স্বীকার করে যে জঙ্গিগোষ্ঠী নিজেদের পরিচয় প্রকাশ করেছে, তারা কাশ্মীরের জমিতে বহিরাগতদের ঘাঁটি গাড়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে ঢাক বাজানো অমিত শাহ (Amit Shah) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরেই পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরে। তবে কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলোপ নিয়ে স্থানীয়দের যে অসন্তোষের দাবি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) জানিয়ে আসছিলেন, সেই দাবি যে ন্যায্য তা হামলার ঘটনায় আবারও প্রমাণিত। এমনকি হামলাকারীরা দাবি করেছে, যে বহিরাগতরা বেআইনিভাবে বসতি গড়েছে তাদের উপরও হামলা চালানো হবে। নিরীহ মানুষদের খুনে অপরাধীদের রেহাই দেওয়া হবে না বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামে অখ্যাত একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে (Jammu and Kashmir) ৮৫ হাজার বহিরাগত এসে ঘাঁটি গেড়েছে। এর ফলে কাশ্মীরের জনসংখ্য়াগত বিরাট পরিবর্তন এসেছে। ক্রমশ এই হামলা যারা বেআইনিভাবে আস্তানা গেড়েছে তাদের উপর যাবে। কাশ্মীর প্রশাসন দাবি করেছে গত দুবছরে গোটা জম্মু ও কাশ্মীরে অধিবাসী হয়েছেন ৮৪ হাজার বহিরাগত।

অসমর্থিত সূত্রে এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্য়ে একজন ইজরায়েলের (Israel) ও একজন ইতালির (Italy) বাসিন্দা রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারই কাশ্মীর পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি একটি কাপুরুষোচিত এবং অমানবিক কাজ যার নিন্দা করা উচিত। নিরীহ নাগরিকদের, পর্যটকদের উপর আক্রমণ করা অত্যন্ত ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া মোদি সরকার মৃত্যুর পরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে…তাদের রেহাই দেওয়া হবে না! তাদের অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ঘটনায় কেন্দ্রের সরকারের পদক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় জানান, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হিংসা সম্পূর্ণ নিন্দনীয় এবং শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...