Tuesday, June 2, 2026

পদক্ষেপ নেই কেন: নিশিকান্তের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে অবমাননাকর মন্তব্য সত্ত্বেও কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রের সরকার বা তাঁর দল বিজেপির পক্ষ থেকে। সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল (AG) থেকে সলিসিটর জেনারেলের (SG) কাছে চিঠিও দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে যা কখনও হয়নি, বিজেপি আমলে সাংসদের মুখ থেকে সেরকম কথাও শুনতে হয়েছে দেশের মানুষকে। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য় রসিকতার সঙ্গে ভাইরাল হচ্ছে, যা দেশের শীর্ষ আদালতের জন্য আরও অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার আবেদন জানানো হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলার শুনানি পরের সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বি আর গভাই (B R Gavai)।

সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টের ওয়াকফ আইন (WAQF Amendment Law) ও রাজ্য় সরকারগুলির বিল নিয়ে রাষ্ট্রপতিকে নির্দেশ নিয়ে চিরাচরিত বিজেপি নেতাদের ঔদ্ধত্যের ভঙ্গিতে বক্তব্য পেশ করেন। বিজেপির পক্ষ থেকে তাঁর বক্তব্যকে অস্বীকার করা হলেও দেশের শীর্ষ আদালতকে অবমাননা করার মতো অপরাধেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি। এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) মামলা সুপ্রিম কোর্টে দায়ের হল। মামলাকারী দাবি করেন, যেভাবে শীর্ষ আদালত ও প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলেছেন বিজেপির সাংসদ তেমন আগে কখনও হয়নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে এমন বক্তব্য আসছে যা আদালতের পক্ষে অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার নির্দেশ জারি করারও আবেদন জানানো হয়। আগামী সপ্তাহে মামলার শুনানি।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...