Wednesday, June 24, 2026

শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা শেষ করার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chattopadhyay) ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chattopadhyay) বিবাহ বিচ্ছেদ মামলা শেষ করার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দেন অগাস্ট মাসের মধ্যে শোভন এবং রত্নার ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে রত্নার আবেদন ভিত্তিতে বাকি পাঁচ জনেরও সাক্ষ্যগ্রহণ করতে হবে বলে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

২০১৭ সাল ১৩ নভেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর পক্ষে তিনজন সাক্ষী দেন। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এদি রত্না আদালতের কাছে কমপক্ষে ২০ জনের সাক্ষ্যর আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। পরে সাত জনের সাক্ষ্য নেওয়ার আর্জি জানান রত্না। সেই আর্জিও খারিজ করে আলিপুর আদালত। ১০ জানুয়ারি বিচারক জানান, শুধুমাত্র সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পর্কিত ব্যক্তিদেরই সাক্ষ্য নেওয়া হবে।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যান রত্না। ২৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়ে মান্যতা দিয়ে হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, রত্নার বাকি সাক্ষীদের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। এর পরেই সুপ্রিম কোর্টের তৃণমূল দ্বারস্থ হন রত্না।

সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে আগামী ২ সপ্তাহের মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের পক্ষের সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ শোভন এবং রত্নার ডিভোর্সের প্রক্রিয়া অগাস্ট মাসের মধ্যে শেষ করতে হবে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...