Wednesday, June 24, 2026

দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশবাবুকে সমন ইডির!

Date:

Share post:

আর্থিক তছরুপ মামলায় (money laundering case) এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের স্ক্যানারে দক্ষিণ ভারতীয় সিনে জগতের দাপুটে তারকা মহেশবাবু (Mahesh Babu)। আগামী ২৭ এপ্রিল সুপারস্টারকে ইডি (ED) দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণী বিনোদন জগতে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন মহেশবাবু (Mahesh Babu)। অনুরাগীদের কাছে এই তারকার জনপ্রিয়তাও যথেষ্ট।স্বাভাবিকভাবেই দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানোয় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ED সূত্রে জানা যাচ্ছে, হায়দরাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস (Sai Surya Devlopers) এবং সুরানা গ্রুপের (Surana Group) বিরুদ্ধে ওঠা তছরুপের মামলাতেই ডাক পড়েছে মহেশবাবুর। এই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন সুপারস্টার। দুই রিয়েল এস্টেট কোম্পানির প্রতারণার জেরেই মাথা গোজার ঠাঁই খুজতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। সাই সূর্য ডেভেলপারস মহেশবাবুকে ৫.৯ কোটি টাকা দিয়েছিল, যার মধ্যে প্রায় আড়াই কোটি নগদ লেনদেন হয়। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন এই টাকা আসলে জালিয়াতির সংক্রান্ত কালো টাকা। এখানেই শেষ নয়, সাই সূর্যর বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের থেকে টাকা তুলেও সম্পত্তি হস্তান্তর করা তো হয়ই নি উপরন্তু একই প্লট বার বার বিক্রি করা হয়েছে। আর এই দুই দুর্নীতিগ্রস্থ সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ায় মহেশ বাবুকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়েছিলেন। তাই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতেই এবার ইডির তলব দাক্ষিণাত্যের সুপারস্টারকে।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...