Monday, April 6, 2026

জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দাউদ গ্যাংয়ের! তদন্তে মুম্বই পুলিশ

Date:

Share post:

১০ কোটি টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে, এনসিপি নেতা প্রয়াত বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকিকে (Zeeshan Siddique gets threat) হুমকি দিল ডি কোম্পানি! ইমেলের মাধ্যমে হুমকি পাওয়া মাত্রই মুম্বই পুলিশের দ্বারস্থ মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক। এই ঘটনার তদন্তভার ক্রাইম ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে। চিন্তায় এনসিপি (NCP)নেতার পরিবার। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সলমন খানের সঙ্গে বন্ধুত্বের জন্যই এত বড় হুমকি পেলেন জিশান? দিন দুই আগে সলমন-যোগের কারণে লরেন্স বিশ্নোইয়ের দলের থেকে প্রায় একই ভাবে মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেতা অভিনব শুক্লা। সবমিলিয়ে আতঙ্ক বাড়ছে বলিউডেও।

জিশান জানিয়েছেন, যে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে তাতে নাম লেখা ছিল দাউদ ইব্রাহিম গ্যাংয়ের। পুলিশের দাবি অনুযায়ী, ডি কোম্পানির তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, টাকা না দেওয়া হলে সেক্ষেত্রে প্রতি ৬ ঘণ্টা অন্তর একটি করে হুমকি ইমেল পাঠাবে আততায়ীরা। গত বছরের ১২ অক্টোবর দশেরার দিন নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির। এবার তাঁর ছেলেকে হুমকির ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে পুলিশ (Mumbai Police)। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সাইবার ক্রাইম বিভাগ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...