Tuesday, March 31, 2026

মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘে ক্রিকেটারদের হাতে কালো আর্মব্যান্ড, মুম্বই ম্যাচে নেই চিয়ারলিডাররাও

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) মর্মান্তিক ঘটনা। জঙ্গিদের নৃশংস হাংলায় প্রাণ হারিয়েছে বহু পর্যটক। এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা দেশ। মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন এবার বিসিসিআইয়ের(BCCI)। আইপিএলের(IPL) মঞ্চ থেকেই শ্রদ্ধার্ঘ নিবেদনের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। সানরাইজার্স হায়দরাবাদ(SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচেই কালো আর্মব্যান্ড পরে নামবেন ক্রিকেটাররা। শুধু তাই নয় এক মিনিট নিরবতাও পালন করা হবে শ্রদ্ধার্ঘ নিবেদনে।

২২ এপ্রিল, গোটা ভারত তো বটেই কেঁপে উঠেছে বিশ্বও। কাশ্মীরের(Kashmir) পহেলগামে(Pahalgam) জঙ্গীদের এমন নৃশংস অত্যাচার দেখে শিহরিত সকলে। ভূস্বর্গে পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন যারা, তাদের বেশিরভাগই বুধবার শ্রীনগরে ফিরেছেন কফিন বন্দী হয়ে। মৃতদের পরিবারে উঠেছে কান্নাল রোল। এমন ঘটনায় মর্মাহত ভারতীয় ক্রিকেট মহলও। শুধুমাত্র দেশের নাগরিক নয়, জঙ্গীদের গুলির নির্বিচারে চালানো গুলিতে প্রাণ দিয়েছেন দুজন বিদেশি পর্যটকও।

সেই কারণেই শোক প্রকাশ করতে কালো আর্মব্যান্ড পরে নামবেন ক্রিকেটার থেকে আম্পায়াররা(Umpires)। এছাড়া আরও একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সানরাইজার্স হায়দরাবাদ(SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স(MI) ম্যাচে থাকবে না কোনও রকম চিয়ার লিডার। মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার্ঘ জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। এমন ঘটনার শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব। বিরাট কোহলি(Virat Kohli), হার্দিক পান্ডিয়া(Hardik Pandya), কেএল রাহুল(KL Rahul) সহ শুভমন গিলরা(Shubman Gill) সকলেই শোক প্রকাশ করেছেন এমন ঘটনায়।

এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা ঘটনার জন্য শোক আইপিএলের(IPL) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...