Wednesday, June 24, 2026

সিএসকে ভাল খেলছে না, মেনে নিচ্ছেন চেন্নাইয়ের সিইও

Date:

Share post:

রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad) ছিটকে যাওয়ার পর এমএস ধোনির(MS Dhoni) হাতে উঠেছে চেন্নাই সুপার কিংসের(CSK) নেতৃত্বের দায়িত্ব। কিন্তু দলের হাল এখনও পর্যন্ত ফেরেনি। এবার সিএসকের(CSK) সিইও মেনে নিচ্ছে যে চেন্নাই সুপার কিংস চলতি মরসুমে একেবারেই ভাল পারফর্ম্যান্স করতে পারছে না। যদিও তাতে ভেঙে পড়ছেন না তিনি। ধোনির হাত ধরে চেন্নাই সুপাক কিংস ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন(Kashi Viswanathan)।

এবারের আইপিএলে(IPL) শুরুটা জয় দিয়ে করেছিল চেন্নাই সুপার কিংস(CSK)। কিন্তু এরপরই ছন্দ পতন। একটানা পাঁচ ম্যাচ হারে। এর আগে আইপিএলের কোনও মরসুমেই এমনটা হতে দেখা যায়নি চেন্নাই সুপার কিংসের সঙ্গে। কিন্তু এবার সেটাই হতে দেখা গেছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে।

এরপরই থেকেই চেন্নাই সুপার কিংসকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত মুখ খুললেন সিএসকের সিইও। চেন্নাই সুপার কিংস যে একেবারেই ভাল খেলতে পারছে না তা মেনে নিচ্ছেন তিনি। তবে ধোনির হাত ধরে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন কাশি বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, “আমরা জানি এই মুহূর্তে আমরা একেবারেই ভাল খেলতে পারছি না। তবে আমরা আশাবাদী আগামী ম্যাচগুলোতে আমরা ঠিকই ঘুরে দাঁড়াতে পারব। থালার মতো কারোর হাতে যখন নেতৃত্ব থাকে, সেই সময় ফর্মে ফেরাটা শুধুই সময়ের অপেক্ষা”।

এবারের আইপিএলের মাঝপথেই ধোনির(MS Dhoni) হাতে ওঠে নেতৃত্বের ব্যাটন। ধোনি অধিনায়ক হওয়ার পর এখন পর্যন্ত একটা ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। এতদিন না বললেও, এবার কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টও দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে শুরু করেছে। ক্রিকেট মহলে জোর চর্চা।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...