Tuesday, April 7, 2026

পহেলগামের ঘটনায় শোক প্রকাশ সৌরভ, গম্ভীর সহ কোহলিদের

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬জন পর্যটক। যাদের মধ্যে তিনজন এই বাংলার বাসিন্দা। এমন মর্মান্তিক ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। একইসঙ্গে এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদে সোচ্চ্বার হয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) সহ বিরাট কোহলিও(Virat Kohli)। এমন একটা ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, “কাশ্মীরে নীরিহ পর্যটকদের উপর হামলায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাধারণ পর্যটকদের উপর এই ধরণের হামলা মানবতার প্রতি অবমাননা। যারা এই ঘটনয়া আহত হয়েছেন আমরা তাদের পাশে রয়েছি এবং তাদের জন্য প্রার্থণা করছি”।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও(Gautam Gambhir)। শোক প্রকাশের সঙ্গেই নিন্দাতেও সরব হয়েছেন গম্ভীর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই হামলার সঙ্গে যুক্ত মনে রেখো ভারত কিন্তু অবশ্যই প্রত্যাঘাত করবে”।

কাশ্মীরের এই ঘটনায় শোকাহত গোটা দেশ। শোকবার্তা দিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি(Virat Kohli)। তিনি লিখেছেন, “সাধারণ পর্যটকদের উপর এমন হামলার ঘটনায় আমি মর্মাহত। সেই প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের জন্য প্রার্থণা করি এবং জাস্টিস আসবেই”।

ভারতীয় ক্রীড়া মহলেও উঠেছে এই ঘটনা নিয়ে নিন্দার ঝড়। ইতিমধ্যেই বিসিসিআই বুধবারের ম্যাচে চিয়ার লিডারদের রাখার সিদ্ধান্ত বাতিল করেছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে ম্যাচের শেষে বাজি প্রদর্শনীও।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...