Friday, March 27, 2026

হাইকোর্টের শুনানিতে থাকবেন, দু’দিন পর ঘেরাও-মুক্ত SSC চেয়ারম্যান

Date:

Share post:

চাকরিহারা শিক্ষকদের(Teachers) একাংশকে নিয়ে আন্দোলনকারীদের ধরনার জেরে ঘেরাও হয়েছিলেন এসএসসি(ssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দু’দিন পর শর্তসাপেক্ষে ঘেরাও-মুক্ত হলেন তিনি। হাইকোর্টে(Highcourt) এই দিন গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সেই মামলায় স্বশরীরে উপস্থিত থাকার জন্যই এসএসসি(ssc) চেয়ারম্যানকে মুক্ত করে দেওয়া হল বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন ও ধরনা চলবে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে তাঁরা এই আন্দোলন থেকে কিছু হটবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারবার জানিয়েছেন, নিশ্চিন্তে খুব স্কুলে যোগ দিন, বেতন সময়েই পাবেন। রাজ্য সরকার চাকরি হারাদের জন্য আইনি লড়াই লড়ছে। আপনারা শুধু কুরে যান ছাত্র পড়ান। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তালিকা নিয়ে ভাববেন না। আইনি পরামর্শ মেনে কালিকা প্রস্তুত করা হবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরের তরফে জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিতান প্রদানের জন্য তালিকা পাঠানো হয়েছে।

তারপরও চাকরিহারাদের একাংশ বসে রয়েছেন ধরনায়। এদিন তাঁদের একাংশের বক্তব্য, তালিকার বিষয়টা শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝব। আজ আমাদেরই মামলার শুনানি আছে হাইকোর্টে। সেই মামলায় চেয়ারম্যান স্যরের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন। তাই আমরা ওঁকে ঘেরাও-মুক্ত করলাম। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে রিভিউ পিটিশনে তার প্রভাব পড়ে। রাজ্য সরকার আইনি পথেই এই সমস্যার সমাধান করবে।

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...