Tuesday, April 7, 2026

জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাম-হামলার তীব্র নিন্দা

Date:

Share post:

জঙ্গিদের কোনও জাত হয় না, ধর্ম হয় না- কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার হামলায় ২৮ জনের নিহত হওয়ার পরেই ঘটনার তীব্র নিন্দা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যপালকে হাসপাতালে দেখতে যান রাজ্যর প্রশাসনিক প্রধান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, কেন ঘটল, কীভাবে ঘটল পরে দেখা যাবে। এখন এই ঘটনার তীব্র নিন্দা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose) দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখান দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, ধর্ম হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ…!” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “তবে এসব নিয়ে এখন কিছু বলব না, আমরা চাই , যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না।”
আরও খবর: শিক্ষাতেও বৈষম্য! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি না দেওয়ায় সরব ব্রাত্য

মমতা (Mamata Banerjee) জানান, এদিনই বাংলার দুই নিহতদের দেহ কলকাতায় আসছে। রাত সাড়ে আটটা নাগাদ আসবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী ফিরহাদ হাকিম বিমানবন্দরে থাকবেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...