Sunday, June 14, 2026

পাহেলগাঁওতে নির্মম হত্যালীলা! প্রতিবাদে রাস্তায় কালো বেলুন উড়িয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নির্মম হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনা দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এই বিভীষিকাময় ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা রাস্তায় নামেন। কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হাতে কালো বেলুন নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের মুখে একটাই দাবি—দোষীদের কঠোরতম শাস্তি এবং কেন্দ্র সরকারের দ্রুত পদক্ষেপ।

কাউন্সিলর মোনালিসা বলেন, “আমরা চাই দোষীরা দ্রুত শাস্তি পাক। যে সকল পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছে, তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই নির্মম ঘটনায় আমরা স্তব্ধ। কেন্দ্র সরকার দ্রুত তদন্ত করুক এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক।”

স্থানীয়দের অনেকেই এই কর্মসূচিতে সামিল হয়ে একাত্মতা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠছে।

আরও পড়ুন – জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না: মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠকে পহেলগাম-হামলার তীব্র নিন্দা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...