Tuesday, June 23, 2026

‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্র উদ্বোধন মুখ্যমন্ত্রীর, পরিচালক গৌতমের প্রশংসা

Date:

Share post:

‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) শতবর্ষ উপলক্ষ্যে তৈরি এই তথ্যচিত্রও উদ্বোধন করেন মমতা। ছিলেন পরিচালক গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়।

৫৮ মিনিটের এই তথ্যচিত্রটিতে কিংবদন্তি খেলোয়াড় চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়-সহ ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) ১২৪ বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য। ইস্টবেঙ্গল ক্লাবের শুরুর সময় থেকে কোভিড এর  সময় পর্যন্ত সমস্ত সাফল্যের কথাও আছে এই ছবিতে। মুখ্যমন্ত্রী জানান, ”এমন তথ্যচিত্র স্মৃতিকে ধরে রাখে। ডাউন মেমোরি লেন দিয়ে সবাইকেই যেতে হয়। এই তথ্যচিত্রও সেই মাত্রাই এনে দেবে।” এই তথ্যচিত্র দুরন্ত লড়াইয়ের গল্প, দেশভাগের যন্ত্রনা ও সংগ্রামের কাহিনী তুলে ধরেছে। ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্র। আজ অনুষ্ঠানে গৌতম ঘোষকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। জনসাধারণের জন্য নন্দনে ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেখানো হবে এই সিনেমাটি।

চলতি মরশুমে কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সাফল্য পায়নি। আইএসএল-এর পয়েন্ট তালিকায় শেষ করেছে ৯ নম্বরে। কেরালার কাছে হেরে সুপার কাপ থেকেও বেরিয়ে গিয়েছে। কিন্তু সমর্থকদের উৎসাহ দিয়েছে মহিলা দল। ইন্ডিয়ান উইমেন লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। সৌম্যা-এলশাদাইরা  প্রথমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতে এদিন চ্যাম্পিয়ন দলকে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তুলে দিলেন ট্রফি ও দলের জন্য উপহার হিসেবে দিলেন ৫০ লক্ষ টাকা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...