Friday, April 3, 2026

তাপপ্রবাহে পুড়ছে শহর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে দাবদাহ! 

Date:

Share post:

এপ্রিলের শেষ সপ্তাহে চরম গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। রবিবারের আগে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়লেও, উপরের দু-তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।

বৈশাখের গরমে চরম দুর্ভোগ। রবিবারের আগে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আগামী দুদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে, তাই প্রয়োজন ছাড়া দুপুরের দিকে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন আবহবিদরা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং- জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হলেও মালদহ, দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...