Monday, April 6, 2026

পাকিস্তানে আটক জওয়ান পূর্ণম কুমার! উৎকণ্ঠায় রিষড়া, অপেক্ষা সুস্থ ফেরার

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে তেহট্টের এক জওয়ানের সীমান্তে শহিদ হওয়ার খবরের পর সন্ধ্যায় হুগলির রিষড়া থেকে এল আরও এক খারাপ খবর। পাকিস্তানে সেনার হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁর বাড়ি রিষড়ার হরিসভা এলাকায়। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, উৎকণ্ঠায় গোটা পাড়া।

জানা গিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন পূর্ণম। বুধবার বিকেলে ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। এরপরই পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েন ওই জওয়ান। বর্তমানে তাঁর মুক্তির জন্য দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে চলছে ফ্ল্যাগ মিটিং।

৪০-এর কাছাকাছি বয়সী পূর্ণম কুমার সাউ ১৭ বছর ধরে বিএসএফ-এ কর্মরত। গত ৩১ মার্চ ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দেন। তাঁর বাবা-মা, স্ত্রী রজনী সাউ এবং সাত বছরের পুত্র রয়েছে রিষড়ার বাড়িতে। ছেলের খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা দেবন্তি দেবী। তিনি বলেন, “আমার ছেলেকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনা হয়।” স্ত্রী রজনী বলেন, “ওর এক বন্ধু ফোন করে জানায়, অন ডিউটি থাকার সময় পাকিস্তানে ধরা পড়েছে। মঙ্গলবার রাতেও আমার সঙ্গে কথা হয়েছিল। ওর কিছু যেন না হয়।” ঘটনার খবর ছড়াতেই রিষড়ার হরিসভা এলাকায় শুরু হয়েছে চরম উদ্বেগ। প্রতিবেশী রাজকুমার সাউ বলেন, “পুরো পরিবারই খুব ভালো। দোলের দিনও দেখা হয়েছিল। আজ সকালে হঠাৎ এই খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছি।” বাড়ির সামনে জমেছে সংবাদমাধ্যম ও পাড়ার লোকের ভিড়। সকলে চোখ রাখছেন টিভির পর্দায়, আশায় বুক বাঁধছেন, যদি কোনও সুসংবাদ আসে। একটাই প্রার্থনা—জওয়ান পূর্ণম কুমার সাউ যেন নিরাপদে, সুস্থ শরীরে ফিরিয়ে আনা যায়।

আরও পড়ুন- কাশ্মীরে জঙ্গিহানায় নিহত বিতান – সমীরের মৃত্যুর শংসাপত্র আনাতে উদ্যোগী কলকাতা পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...