Wednesday, June 24, 2026

মুম্বইয়ের প্রবল গরমে খেলার জন্য বিশেষ প্রস্তুতি মুম্বই ইন্ডিয়ান্সের

Date:

Share post:

জয়ের সরণীতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। এবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবহেন রোহিত শর্মারা। তার আগেই বিশেষ এক পরিকল্পনা হার্দিক পান্ডিয়াদের(Hardik Pandya)। পরের ম্যাচে লখনউয়ের(LSG) বিরুদ্ধে দুপুর বেলা খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেখানেই প্রধান চ্যালেঞ্জ হল এই আবহাওয়ার।

এই মুহূর্তে তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। সেখানেই মুম্বইয়ের তাপমাত্রা যে কতটা থাকে তা সকলেরই জানা। ভারতের অন্যতম সর্বোচ্চ আর্দ্রতাপূরণ এলাকা হল মুম্বই। সেখানে দুপুর বেলা খেলাটা যে বড় চ্যালেঞ্জের তা বলাই বাহুল্য। এবার সেই ভাবেই নিজেদের প্রস্তুত করছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দুপুর সাড়ে তিনটের সময় খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। এবারের আইপিএলের মরসুমে এটাই প্রথমবার তাদের দুপুর বেলার ম্যাচ।

সেই কারণেই ম্যাচের আগের দুদিন দুপুর বেলা প্রস্তুতি সারার পরিকল্পনা মুম্বই ইন্ডিয়ান্সের। এই তীব্র গরমে যাতে তাদের খেলতে কোনওররকম অসুবিধা না হয় এবং মানিয়ে নিতে পারে সেই কারণেই এমন ভাবনা মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের। রাতের সময়ে খেলে অভ্যাস বলেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের ক্রিকেটাররা।

শেষ চার ম্যাচে টানা জিতেছেন হার্দিক পান্ডিয়ারা(Hardik Pandya)। শেষ দুই ম্যাচেই ফর্মে ফিরেছেন হিটম্যান রোহিত শর্মা(Rohit Sharma)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট ব্যাবধানে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। সেই ধারাই এখন ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। প্রস্তুতি সূচীাও প্রস্তুত। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...