Saturday, April 4, 2026

ভারতে ব্লক করা হলো পাকিস্তানের এক্স হ্যান্ডেল 

Date:

Share post:

সন্ত্রাসবাদীদের মদতকারী পাকিস্তানের (Pakistan ) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ভারত। বুধবার রাতেই উচ্চপর্যয়ের বৈঠকের পর একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানিদের ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু জলচুক্তি স্থগিত করার পাশাপাশি কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, এবার ভারতে পাকিস্তানের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (social media platform X) হ্যান্ডেল ব্লক করা হল। পহেলগামের হামলার প্রতিবাদে পাক সরকারকে প্রচারমাধ্যমেও বয়কট করল নয়াদিল্লি। এখানেই শেষ নয় পাকিস্থানের সঙ্গে কোনও দ্বিদলীয় ক্রিকেট হবে না এমন কথাও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানা গেছে। ভারতে পাকিস্তানিরা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে সেদেশের নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার (Government of India)।

নয়াদিল্লি জানিয়েছে পহেলগামে হামলার ঘটনায় পাক যোগ স্পষ্ট। তাই জঙ্গি মদদকারী পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখবে না ভারত। এবার সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত। সাধারণত এক্স হ্যান্ডেলের মাধ্যমে কোনও দেশের সরকার বিভিন্ন সরকারি বিবৃতি, সরকারের বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের অবস্থান ঘোষণা করে। ভারতে এতদিন পাকিস্তানের সরকারি এক্স হ্যান্ডেল দেখা গেলেও এবার থেকে সবটাই ব্লক করলো কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। বৃহস্পতিবার রাত থেকেই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...