Saturday, April 4, 2026

পেহেলগাম হামলার পর প্রশ্নের মুখে সীমা-সচিনের ভবিষ্যৎ! পাকিস্তান ফিরতে হবে সীমাকে?

Date:

Share post:

পেহেলগাম জঙ্গি হামলার পর ভারত সরকারের কড়া অবস্থানে আতঙ্কের মেঘ সীমা হায়দার ও তাঁর পরিবারের উপর। পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সীমা হায়দার। সীমার ভারতীয় স্বামী সচিন মীনা, সদ্যজাত কন্যাসন্তান ও আরও চার সন্তানের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি।

সীমা হায়দারের গল্প যেন সিনেমাকেও হার মানায়। ২০২২ সালে পাবজি গেমের মাধ্যমে আলাপ হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদের বাসিন্দা সীমার সঙ্গে ভারতের সচিন মীনার। সেই আলাপ ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। ২০২৩ সালে সীমা নিজের চার সন্তানকে সঙ্গে নিয়ে বেআইনিভাবে নেপালের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন সচিনের কাছে আসার জন্য। এরপর গ্রেটার নয়ডার সচিনের বাড়ি থেকে সীমাকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান এবং সচিনকে বিয়ে করেন। ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণের কথাও প্রকাশ্যে আনেন সীমা।

তবে সীমার ভারতে থাকার লড়াই এখানেই শেষ হয়নি। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একাধিকবার আবেদন করলেও সেগুলি এখনও অনুমোদিত হয়নি। এদিকে পাকিস্তানে থাকা সীমার প্রাক্তন স্বামী গোলাম হায়দার আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী ও সন্তানদের ফেরত চেয়েছেন। এই পরিস্থিতিতে ১৮ মার্চ সীমা-সচিন দম্পতির ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কিন্তু সদ্যজাতের বয়স দেড় মাস হতে না হতেই পেহেলগাম হামলা ঘটে, যাতে প্রাণ হারান ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। এই হামলার প্রতিক্রিয়ায় দেশজুড়ে পাকিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে কেন্দ্রীয় সরকার।

এই অবস্থায় সীমা হায়দারের ভারতের মাটিতে থাকার অধিকার নিয়ে প্রশ্ন উঠছে। তিনি কি প্রেমের টানে ভারতে আসা এক সাধারণ নারী, নাকি নিরাপত্তার ঝুঁকি? সীমার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে উত্তর প্রদেশ সরকারের সিদ্ধান্তের উপর। যোগী আদিত্যনাথের প্রশাসন যদি সীমা-সচিনের বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দেয় ও নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া চালু রাখে, তাহলে সীমা এদেশে থাকার সুযোগ পেতে পারেন। তবে যদি প্রশাসন তাকে অনুপ্রবেশকারী হিসেবে দেখে, তাহলে সীমাকে পাকিস্তানে ফেরত পাঠানো হতে পারে।

আরও পড়ুন- বিজেপি-র হিন্দু-জিগিরের মুখে ঝামা, পাক হামলা রুখে উধমপুরে শহিদ বাংলার মুসলিম তরুণ ঝন্টু শেখ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...