Wednesday, June 3, 2026

আত্মবিশ্বাসী হলেও কম্বিনেশন নিয়েই খানিকটা চিন্তায় মোহনবাগান কোচ

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল সুপার কাপের(Super Cup) কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী হলেও একটা জায়গাই খানিকটা ভাবাচ্ছে মোহনবাগান(MBSG) কোচ বাস্তব রায়কে(Bastab Roy)। দলের কম্বিনেশনের দিকটাই একটু চিন্তায় রাখছে তাঁকে। সিনিয়র দলের কিছু সদস্য যেমন রয়েছে তেমনই দলে রয়েছেন বহু তরুণ ফুটবলাররা। তাদের মধ্যে কম্বিনেশনটা নিয়েই এখটু ভাবছেন বাস্তব।

এবারের আইএসএলে(ISL) দুটো খেতাবই জিতেছে মোহনবাগান। সুপার কাপের(Super Cup) অবশ্য প্রথম দল নয়। তরুণ ফুটবলারদেরই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট(MBSG)। এই দলেই অবশ্য রয়েছেন দীপেন্দু বিশ্বাস(Dipendu Biswas), সাহাল এবং দীপক টাংরিদের(Deepak Tangri) মতো সিনিয়র ফুটবলাররা। তাদের ওপরই যে দায়িত্বটা বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। দলে তরুণ ফুটবলারদেরই আধিক্য বেশি।

ওড়িশার উদ্দেশে রওনা দেওয়ার আগে বাস্তব রায় জানান, “তিন চারদিনের বিরতিতে আমরা আবার প্রস্তুতি শুরু করেছি। কন্ডিশনিং থেকে চোট আঘাত নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার যেটা সমস্যা এদের মধ্যে কম্বিনেশনটা গড়ে তুলতে হবে। কারণ এরা যেহেতু ছোট ম্যানেজমেন্ট ওদের সুযোগ দিয়েছে এরম একটা মঞ্চে পারফর্ম করার। এরা কতটা মানসিকভাবে মানিয়ে নিতে পারে, সেটার ওপরই নির্ভর করছে”।

বৃহস্পতিবারই সুপার কাপের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মোহনহবাগান(MBSG) । সেখানে সিনিয়র দলের থেকে রয়েছেন সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি সহ দীপেন্দু বিশ্বাসরা। সেইসঙ্গে বেশিরভাগ ফুটবলারই আরআএফডিএল স্কোয়াড থেকে সুযোগ পেয়েছেন। তারুণ্যে ভরা দল নিয়েই এবার সুপার কাপে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

Related articles

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...