Saturday, April 4, 2026

সাম্প্রদায়িক উস্কানি রোধে তৎপর রাজ্য পুলিশ

Date:

Share post:

যেকোন ঘটনা নিয়েই মাথাচাড়া দিয়ে উঠছে হোয়াটস্যাপ(Whatsapp) বা ফেসবুক(Facebook) ইউনিভার্সিটি। কিন্তু এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গের পুলিশ(WB Police)। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব ভুয়ো পরিচয়ের প্রোফাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে এদিন এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ”কিছু ভুয়ো প্রোফাইল এই মুহূর্তে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে। এই ধরণের সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, এবং আরও অনেক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে, এমন কোনও উস্কানিমূলক বার্তা শেয়ার বা ফরোয়ার্ড করবেন না যা মানুষের মধ্যে অবিশ্বাস ও ঘৃণা ছড়ায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে।”

ওয়াকফের প্রতিবাদ নিয়ে কিছুদিন আগে পর্যন্ত অত্যন্ত উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ। অনেকেই ঘরছাড়া। এই অশান্তির সুযোগ নিয়েই অনেকে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়াচ্ছেন। এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করে থেমে থাকছে না, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দিচ্ছে যার ফলে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে । এই ধরনের কাজ সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গত ঐক্যকে বিঘ্নিত করা তো বটেই সেই সঙ্গে দেশের আইন ও সংবিধানকেও চ্যালেঞ্জ করছে।

এই পরিপ্রেক্ষিতেই পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে যেকোন ধরনের উস্কানিমূলক বার্তা থেকে দূরে থাকতে। রাজ্য পুলিশ(WB Police) জনগণের প্রতি আবেদন জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে সক্রিয় ভূমিকা নিতে। সন্দেহজনক প্রোফাইল চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...