Saturday, April 4, 2026

ভারতের পদক্ষেপে ব্যাকফুটে পাকিস্তান, দুপুরেই বিশেষ বৈঠক পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Terrorist attack in Pahelgam, Kashmir) প্রাণ হারিয়েছেন ২৬ জন। রাগ ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসের মদতকারীদের কড়া জবাবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি, বন্ধ করা হয়েছে ওয়াঘা বর্ডার, বাতিল ভিসা। ভারত সরকারের (Government of India) পাঁচ সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান (Pakistan) । তড়িঘড়ি বৈঠক ডেকেছেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif, Prime Minister of Pakistan)। নয়াদিল্লির পদক্ষেপের জবাব দিতে তৎপর ইসলামাবাদ।

কাশ্মীরে হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে ভারতের প্রত্যাঘাতে বিপাকে পড়শী রাষ্ট্র। বর্ডার বন্ধ, জল না, ভিসাতেও না। এবার কী করবে ইসলামাবাদ? কী করে সামাল দেওয়া যাবে পরিস্থিতি?পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে বৈঠকে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের (মিলিটারি অ্যাটাশে) ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা থেকে এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া বা জলচুক্তি স্থগিত কিংবা সীমান্তের ট্রানজিট পয়েন্ট বন্ধের সিদ্ধান্তকে করা ভালো চোখে দেখছে না পাক সরকার। বিষয়টিকে ‘গুরুতর উস্কানি’ আখ্যা দিয়ে পাকিস্তান বিদেশ মন্ত্রকের অভিযোগ কোনও প্রমাণ ছাড়াই ভারত একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশারদার বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।’’ সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। গত মঙ্গলবার হামলার কয়েক ঘণ্টা পরেই রাতের দিকে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছে। আর লস্কর যে পাক প্রশাসন এবং আইএসআই মদতপুষ্ট একথা আজ বিশ্বের কাছে অত্যন্ত স্পষ্ট। ভারতের পদক্ষেপে যথেষ্ট ব্যাকফুটে পাকিস্তান। সে দেশের স্মৃতিতে এখনও টাটকা ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মুভমেন্ট। পড়শি রাষ্ট্রের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লিও।করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। আজ দুপুরের বৈঠকে শাহবাজ সরকারের পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা বেড়েছে কূটনৈতিক মহলে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...