Sunday, April 5, 2026

দাবদাহের দখলে দক্ষিণবঙ্গ, পুড়ছে পশ্চিমের জেলা

Date:

Share post:

তাপপ্রবাহ (Heatwave) থেকে নিস্তার নেই, চাঁদিফাটা রোদ আর হাসফাঁস করা অস্বস্তির মাঝেই এবার চরম তাপপ্রবাহের সর্তকতা পশ্চিমের তিন জেলায়। গরমের দাপট দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে। রবিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা, জানালো আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department)।

বৈশাখের মধ্যগগনে বাড়ছে রোদের দাপট। সঙ্গে দোসর তাপপ্রবাহ। সাতসকালে রাস্তায় বেরতে না বেরতেই গলদঘর্ম দশা হচ্ছে আমজনতার। হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে হিট ওয়েভ চলবে। শনিবার পর্যন্ত অস্বস্তি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গে মালদহেও তাপমাত্রা পেরোতে পারে ৪০ ডিগ্রি। দুই দিনাজপুরের কিছু অংশে গরম ও অস্বস্তি বাড়বে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। উত্তর বাংলাদেশ- উত্তরপূর্ব অসমে ঘূর্ণাবর্ত ও উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপের জেরে রবিবার ভোররাত থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...