Sunday, April 5, 2026

দীর্ঘমেয়াদি ভিসা থাকা পাকিস্তানি হিন্দুদের ভিসা বাতিলে না নয়াদিল্লির 

Date:

Share post:

পহেলগামে হামলার পর পাকিস্তানিদের ভিসা বাতিল (VISA Cancelled) করার ঘোষণা করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক (Indian Ministry of External Affairs)। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে সব পাকিস্তানিকে নিজের দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এবার নয়াদিল্লির (New Delhi) তরফে বলা হলো মুসলিমদের জন্য ভিসা বাতিল হলেও পাকিস্তানি হিন্দুদের জন্য এই নির্দেশ কার্যকরী হবে না। অর্থাৎ যেসব পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের ভিসা বাতিল হচ্ছে না।

কাশ্মীরে পর্যটকদের উপরর জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন। দীর্ঘদিন ধরে এই লস্করকে সাহায্য করছে পাক প্রশাসন। তাই সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবরকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত (Government of India)। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া থেকে শুরু করে আটারি সীমান্ত বন্ধ এবং ভারতে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে আগামী দিনেও কোন পাক নাগরিককে ভারত ভিসা দেবে না। কিন্তু বৃহস্পতিবার আরও এক নয়া নির্দেশনামা প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে ভিসা সংক্রান্ত যে যে ঘোষণা হয়েছে তা ভারতের দীর্ঘমেয়াদি ভিসায় থাকা পাকিস্তানি হিন্দুদের জন্য কার্যকরী নয়। এটা প্রযোজ্য হবে শুধুমাত্র মুসলিমদের জন্য। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মোদি সরকারের স্পষ্ট বক্তব্য, যে হিন্দুত্বের জন্য ভারতের দরজা সব সময় খোলা। কিন্তু পাকিস্তান সরকার শিখ পুণ্যার্থীদের জন্য ভিসায় ছাড় দেওয়ার পরই নয়াদিল্লির এই ঘোষণা আন্তর্জাতিক মহলে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তো বটেই।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...