Sunday, April 5, 2026

বাগুইআটি ট্রলি কাণ্ডে গ্রেফতার মৃতার প্রেমিক 

Date:

Share post:

স্বামী-সন্তানকে ছেড়ে যে প্রেমিকের কাছে থাকতে চেয়েছিলেন তরুণী, শেষমেষ তাঁর হাতেই খুন হতে হলো! বাগুইআটি ট্রলি কাণ্ডে (Baguiati Trolley bag case) প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার প্রেমিক কৌশিক প্রামাণিক (Kaushik Pramanik)। অভিযোগ, ঝামেলা অশান্তির পরে তরুণীকে খুন করে টলি ব্যাগে দেহ ভরে ফেলে আসেন প্রেমিক। মৃতার নাম রিয়া ধর (Riya Dhar)। তিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধুনগরে জঞ্জালঘেরা একটি পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হওয়ায় খবর দেন পুলিশে। বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station) ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ব্যাগ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে। তদন্ত নেমে জানা যায়, রিয়া নামের ওই তরুণী স্বামী সন্তানকে ছেড়ে ফেসবুকে আলাপ হওয়া প্রেমিকের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন। বারাসতের একটি আবাসনেই থাকতেন যুগল। সম্পর্কে বচসার জেরেই প্রেমিকাকে মারধরের পর শ্বাসরোধ করে খুন করেন কৌশিক, এমনটাই অভিযোগ।এরপর প্রমাণ লোপাটে দেহ ট্রলিতে ভরে ক্যাবে করে বাগুইআটি পৌঁছে দেশবন্ধুনগ ধান মাঠে সংকীর্ণ নর্দমায় ফেলে দেন। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতার স্বামী। ক্যাপচালক কে জিজ্ঞাসাবাদেই প্রাথমিক সূত্র পায় পুলিশ। কৌশিককে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...