Wednesday, April 8, 2026

শান্ত মুর্শিদাবাদ, আস্থা অর্জনে বদল তিন পুলিশ সুপার

Date:

Share post:

উস্কানির রাজনীতিতে কিছুদিন আগেই রণক্ষেত্র হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samsherganj)। তিনজনের মৃত্যুর পরে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় অল্প সময়েই বেতবোনা থেকে ধুলিয়ানে শান্তি ফিরিয়ে আনতে সমর্থ হয় পুলিশ। গ্রামছাড়া পরিবারগুলির আস্থা অর্জন করে তাদের ঘরেও ফিরিয়ে আনা হয়। এরপরেও আইন শৃঙ্খলার অবনতিতে স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নবান্নের সিদ্ধান্তে বদল হল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। জারি হল নির্দেশিকা।

মুর্শিদাবাদের পুলিশ সুপার (Murshidabad SP) পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। এবার তাকেই সরানোর সিদ্ধান্ত নিল নবান্ন। শুক্রবার এব্যাপারে নবান্ন থেকে জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। যদিও নবান্নের দাবি, এটি রুটিন বদলি। মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন রাণাঘাটের এসপি (Ranaghat SP) কুমার সান্নি রাজ। সূর্যপ্রতাপ যাদবকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে।

অন্যদিকে,  জঙ্গিপুর পুলিশ জেলার এসপি (Jangipur SP) আনন্দ রায়কে সালুয়া ইএফআরের (EFR) থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি (SP) করা হল অমিত কুমার সাউকে। তিনি কলকাতা পুলিশের ডিসি (টিপি) পদে ছিলেন। রানাঘাটের এসপি পদে পাঠানো হয়েছে আশিস মৌর্যকে। ব্যারাকপুরে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের বর্তমান আধিকারিক অংশুমান সাহাকে।

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...