Monday, February 23, 2026

আরশাদ নাদিমের আসার প্রশ্নই নেইঃ বিবৃতি প্রকাশ করে জবাব নীরজ চোপড়ার

Date:

Share post:

আরশাদ নাদদিমকে এনসি ক্লাসিক(NC Classic) ইভেন্টে আমন্ত্রণ করা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। কাশ্মীরে এমন ঘটনা হওয়ার আগেই আমন্ত্রণ করেছিলেন তিনি। তবে এই পরিস্থিতিতে আরশাদ নাদিম(Arshad Nadeem) যে আসবেন না সেই কথাও এবার জানালেন ভারতের হয়ে অলিম্পিকে(Olympics) দুবার পদকজয়ী অ্যাথলিট। কাশ্মীর ঘটনা হওয়ার পরই নীরজ চোপড়াকে নিশানা করতে শুরু করেছিলেন নেটিজেনরা। বিশেষ করে আরশাদ নাদিমকে অমন্ত্রণ করা প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় নানান বিদ্রুপও শুনতে হচ্ছিল তাঁকে। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুললেন নীরজ চোপড়া।

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নীরজ চোপড়া। সেখানেই তিনি জানিয়েছেন, “আমি সবসময়ই কথা কমই বলি। কিন্তু তার মানে কখনোই এমনটা নয় যে কোনও কিছু ভুল হলে আমি মুখ বুজে থাকব। বিশেষ করে যনখন দেশের প্রতি আমার ভালবাসা নিয়ে প্রশ্ন ওঠে। সবথেকে বেশি কথা উঠছে আরশাদ নাদিমকে আমন্ত্রণ করা নিয়ে। সেখানে নানান খারাপ কথা ও বিদ্রূপের স্বাক্ষী থাকছি আমি। এমনকি আমার পরিবারকেও ছাড়েনি তারা। এই আমন্ত্রণটা একজন অ্যাথলিটের তরফ থেকে আরেকজন অ্যাথলিটের জন্য ছিল। আর এই আমন্ত্রণটা সমস্ত অ্যাথলিটদের কাছে গত সোমবার গিয়েছিল, অর্থাত্ এই ঘটনার দুদিন আগে”।

তিনি আরও জানিয়েছেন, “এখন আরশাদের এখানে আশার কোনও প্রশ্নই ওঠে না। আমার কাছথে আমার দেশের স্বার্থ সবার আগে”।

কাশ্মীরের ভয়াবহ ঘটনা হওয়ার পর থেকেই এখন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। সেই মুহূর্তে দাঁড়িয়ে নীরজ চোপড়ার(Neeraj Chopra) এই ঘটনায় সকলেই তাঁকে নিশানা করেছিলেন। তাঁর পরিবারের প্রতিও নানান খারাপ মন্তব্য করেছে সকলে। অবশেষে সেই নিয়েই মুখ খুলতে বাধ্য হলেন নীরজ চোপড়া।

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...