Friday, April 3, 2026

পহেলগাম ঘটনার প্রতিবাদে কড়া বার্তা সৌরভের

Date:

Share post:

পহেলগাম(Pahalgam) ঘটনা নিয়ে এবার কড়া বার্তা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। এই ঘটনা নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন সৌরভ। কয়েকদিন আগে কাশ্মীরের পহেলগামে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে গোটা দেশ। সাধারণ নাগরিক থেকে ক্রীড়াবিদরা সকলেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পহেলগামে জঙ্গীদের এমন নৃশংসা কাজের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের আশাতে এবার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

কাশ্মীরে জঙ্গীদের গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ জন সাধারণ পর্যটক। এরপরই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করার পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছিলেন সৌরভ(Sourav Ganguly)। শুক্রবার সিএবিতে এসেছিলেন তিনি। সেখানেও তাঁর গলা থেকে প্রতিবাদের সুরই শোনা গেল বারবার।

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এটা কোনওরকম মজার ঘটনা নয়। কড়া সিদ্ধান্তচ অবশ্যই নেওয়া জরুরি। সন্ত্রাসবাদকে কখনোই মেনে নেওয়া যায় না।

ইতিমধ্যেই আইসিসিকে চিঠি দিচ্ছে বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজের কথা তো দূরস্ত। বিশ্বকাপেও যেন ভারত এবং পাকিস্তানকে এক গ্রুপে রাখা না হয় সেই কথাই জানানো হচ্ছে বিসিসিআইয়ের চিঠিতে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...