Friday, April 3, 2026

৯০ ঘণ্টায় তিনবার নিষ্ফলা বৈঠক, বাংলার জওয়ানের মুক্তি নিয়ে আশার আলো নেই

Date:

Share post:

পাঁচ দিন ধরে পাকিস্তানে আটকে বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ (Purnam Kumar Sau) , গত ৯০ ঘণ্টায় তিনবার বৈঠক করেও বাংলার জওয়ানের ফেরার কোনো আশার আলো দেখা গেল না। পাক রেঞ্জার্সের দাবি, সীমান্ত পেরনো বিএসএফ জওয়ান (BSF Jawan) সংক্রান্ত কোনও তথ্য নাকি তাদের কাছে নেই। এহেন পরিস্থিতিতে রবিবার পূর্ণমের রিষড়ার বাড়িতে পৌঁছে যান বিএসএফ (Border Security force) আধিকারিকরা। জওয়ানকে ফিরিয়ে আনার আশ্বাসও দেন তাঁরা। কিন্তু তাঁদের কথায় বিন্দুমাত্র ভরসা পাননি জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। আজই পরিবার নিয়ে পাঠানকোটের দিকে রওনা দিচ্ছেন তিনি।

বুধবার বিকেলে ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ পূর্নমকুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে পোস্টিংয়ে রয়েছেন তিনি। তবে পাকিস্তানি সেনার কাছে আটক হবার পর থেকে গত পাঁচ দিন ধরে তাঁর কোনও খবর মেলেনি। শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার বৈঠকে বসেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের উচ্চ আধিকারিকরা। কিন্তু পাক রেঞ্জার্স-এর উচ্চ আধিকারিকরা জানান, পূর্ণমের সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। তাঁকে মুক্তি দেওয়া নিয়ে উচ্চ আধিকারিকরা নির্দেশ না দিলে কোনও পদক্ষেপ করা যাবে না। এক কথায় বৈঠক একেবারে নিষ্ফলা। ভারতীয় জওয়ান কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আদৌ সুস্থ আছেন কি না, তাঁর উপর অত্যাচার চলছে কি না – বিন্দুবিসর্গও জানতে পারেননি কেউ। উদ্বেগ বাড়ছে পরিবারের।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...