Friday, June 12, 2026

মুম্বইয়ে ইডি দফতরে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন 

Date:

Share post:

শনিবার গভীর রাতে বাণিজ্য নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগেছে মুম্বইয়ের ইডি দফতরে (Fire erupts at the ED office in Mumbai)। রাত আড়াইটা নাগাদ খবর পেয়ে দ্রুত বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের কাছে কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছে যান দমকল কর্মীরা। সকাল পর্যন্ত প্রায় ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে খবর। একাধিক নথি পুড়ে ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের কোনও খবর মেলেনি।

দমকলের তরফে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘লেভেল ২ পর্যায়ের আগুন’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে ৮ টি ইঞ্জিন এবং পরবর্তীতে আরো চারটি ইঞ্জিন ED দফতরে পৌঁছে যায়।এ ছাড়াও দমকলের তরফে ছ’টি বড় ট্যাঙ্কার, একটি অ্যাম্বুল্যান্স, একটি উদ্ধারকারী গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছিল। গভীর রাতে আগুন লাগায় সেই সময় ভেতরে কোনও কর্মী ছিলেন না, তাই প্রাণহানির খবর নেই। দমকল সূত্রে খবর, বহুতলের পাঁচতলা পর্যন্ত আগুন সীমাবদ্ধ ছিল। ভোরের দিকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও রবিবার সকাল পর্যন্ত যথেষ্ট ধোঁয়া রয়েছে এলাকায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...