Wednesday, April 8, 2026

পহেলগাঁও জঙ্গিহানার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের মৌন-মোমবাতি মিছিল 

Date:

Share post:

পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনার প্রতিবাদে ও দেশের সীমানা রক্ষায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে শনিবার কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক মৌন মিছিলের আয়োজন করা হয় শহরের গুরুত্বপূর্ণ অংশে।

এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডাঃ শশী পাঁজা, কৃষ্ণা চক্রবর্তী, মালা রায়, রত্না চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শিউলি সাহা, প্রিয়দর্শিনী হাকিম, কাজরি বন্দ্যোপাধ্যায়-সহ মহিলা সংগঠনের অসংখ্য কর্মী ও সমর্থক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে তাঁরা বলেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্রের গাফিলতির ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

অন্যদিকে, পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে ১৬ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোরাচাঁদ বসু রোডে একটি মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শুভ্রজ্যোতি হাজরা সহ যুব ও দলীয় নেতৃত্ব। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ও কেন্দ্রের নীরবতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

দলের তরফে জানানো হয়েছে, দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন – হঠাত্ বৃষ্টিতে এখনও প্লেঅফের আশা বেঁচে রইল নাইট রাইডার্সের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...