Saturday, April 4, 2026

পাকিস্তানে শান্তি কমিটির সভায় বিস্ফোরণ, কমপক্ষে ৭জনের মৃত্যু, আহত বহু

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) দক্ষিণ ওয়াজিরিস্তানে শান্তি কমিটির সভা চলাকালীন শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আহত কমপক্ষে ১৬ জন। পুলিশ আধিকারিক উসমান ওয়াজির বলেন, বিস্ফোরণের ফলে সভাটি যে বাড়িতে হচ্ছিল তার একটি অংশ ধসে পড়ে।

আহতদের হাসপতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে পাকিস্তানি তালিবানদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই শান্তি বৈঠক বসেছিল। পাকিস্তানি (Pakistan) তালিবানের বিরোধী হিসেবে পরিচিত শান্তি কমিটির স্থানীয় কার্যালয়ে সভা চলছিল। ছিলেন পাক সরকারের প্রতিনিধিরা। সেই সময়ই বোমা বিস্ফোরণ ঘটে।

গত তিনদিন ধরেই উত্তর ওয়াজিরিস্তানে গতিবিধি বাড়িয়েছে পাক সেনা। তালিবানের (Taliban) সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার, পাকিস্তানি সেনাবাহিনী অনুপ্রবেশ করা সময় ৫৪ জন জঙ্গিকে মেরেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এর পাল্টা এই হামলা বলে অনুমান।

আরও খবরসার্জিকাল স্ট্রাইকে ব্যর্থ, পাকিস্তানের উপর ডিজিটাল হানাই হাতিয়ার মোদির

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...