Wednesday, June 24, 2026

জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন কখন? দিঘায় পৌঁছেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সৈকতনগরী দিঘায়(Digha) জগন্নাথধামের(Jagannath Mandir) উদ্বোধন নিয়ে সাজো সাজে রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন দিঘায়। অক্ষয়তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। কিন্তু ওইদিন কখন হবে দ্বারোদঘাটন? দিঘায় নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সেই মহেন্দ্রক্ষণ।

মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার দিঘার জগন্নাথধামে হবে মহাযজ্ঞ। অক্ষয়তৃতীয়ার দিন বুধবার জগন্নাথদেবের বিগ্রহ প্রতিস্থাপন হবে। ওইদিন দুপুর আড়াইটে-তিনটে নাগাদ হবে দ্বারোদঘাটন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে তারপর। পুরীর নিয়ম মেনে দিঘায় মন্দিরের দ্বারোদ্ঘাটন ও জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে।

সেইমতো রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার প্রাক আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। মূল মন্দিরের সামনে হোমযজ্ঞের জন্য তৈরি হয়েছে অস্থায়ী আটচালা। সেখানে দু’বেলা চলছে পুজো-পাঠ এবং হোমযজ্ঞ। এই পুজো-পাঠ ও হোমযজ্ঞে নিয়োজিত রয়েছন পুরীর মন্দিরের ৫৭ জন জগন্নাথদেব-সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু। ১০০ কুইন্টাল আম ও বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘিয়ের আহুতি দেওয়া হবে এই মহাযজ্ঞে। তারপর বুধবার হবে উদ্বোধন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কখন কী অনুষ্ঠান হবে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...