Wednesday, June 24, 2026

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা কবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

Date:

Share post:

চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result) ফল ঘোষণা হবে ৭ মে। সোমবার বিকেলে ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা। ওয়েব সাইটে রেজাল্ট দেখা যাবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে।

এই বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। এই বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। তাই যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়মের কথা জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে সংসদ স্পষ্ট করে দিয়েছিল, নির্দিষ্ট নিয়ম মানতেই হবে পরীক্ষার্থীদের। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।

দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে। ডাউনলোডও করা যাবে। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।

রেজাল্ট দেখতে পাওয়া যাবে

https://resuh.wb.gov.in

https://results.digilocker.gov.in

www.results.shiksha

https://www.results.shiksha/

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৫ লক্ষ ৯ হাজার জন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন – ২ মে খুলছে কেদারনাথ ও তুঙ্গনাথ, খুলে যাচ্ছে বদ্রীনাথের দ্বারও

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...