Saturday, April 4, 2026

মালিঙ্গার রেকর্ড ভাঙলেও তাঁকেই সেরা বলছেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

চোট সারিয়ে আইপিএল দিয়েই প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। এখনও পর্যন্ত কয়েকটি ম্যাচেই খেলেছেন তিনি। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তী লসিথ মালিঙ্গার(Lasith Malinga) রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ উইকেটের মালিক বুমরাহ। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের এই স্পীডস্টার। দীর্ঘদিন পর তাঁকে ছন্দে ফিরতে দেখে সকলে যেমন উচ্ছ্বসিত, তেমনই নতুন রেকর্ডেরও মালিক জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৭৪টি উইকেটের মালিক তিনি।

লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে এদিন যখন মুম্বই ইন্ডিয়ান্স(MI) মাঠে নেমেছিল সেই সময় জসপ্রীত বুমরার উইকেটের সংখ্যা ছিল ১৭০। লসিথ মালিঙ্গার সঙ্গে সম সংখ্যক উইকেট নিয়েই মাঠে নেমেছিল এই তারকা পেসার। এরপর মাঠে নামার পর একাই কার্যত শেষ করে দেন প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের। সেই ম্যাচেই চার উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ(Jasprit Bumrah)। লসিথ মালিঙ্গার রেকর্ড ভাঙার পরও কিন্তু প্রাক্তন এই শ্রীলঙ্কার তারকাকেই অবশ্য সামনে রাখছেন বুমরাহ।

মালিঙ্গা যে এখনও তাঁর কাছে সেরাই রয়েছেন তা বলতে কোনও দ্বিধা করলেন না জসপ্রীত বুমরাহ। তিনি রেকর্ড ভাঙলেও, এখনও পর্যন্ত বুমরার(Jasprit Bumrah) কাছে মালিঙ্গাই সেরা। সেই নিয়ে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “লসিথ মালিঙ্গা এখনও আমার থেকে ভালো। তিনিই সেরা”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...