Saturday, April 4, 2026

গম্ভীরকে খুনের হুমকিতে গ্রেফতার গুজরাটের জিগনেশ

Date:

Share post:

গৌতম গম্ভীরের(Gautam Gambhir) খুনের হুমকির তদন্তে নেমে গুজরাটের জিগনেশ সিং(Jignesh Singh) পারমার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২১ বছর বয়সী ওই যুবক একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তবে পরিবারের দাবী মানসিকভাবে অসুস্থ এই যুবক। কিন্তু একথা মানতে নারাজ পুলিশ। এই ঘটনার সঙ্গে পাকিস্থানের জঙ্গিদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পরেই সমাজমাধ্যমে ঘটনার প্রতিবাদ করেছিলেন গম্ভীর(Gautam Gambhir)। তিনি লিখেছিলেন, “মৃতদের পরিবারকে আমার সমবেদনা জানাই। যারা এই হামলার জন্য দায়ী তাঁদের মূল্য চোকাতেই হবে। ভারত এর জবাব দেবেই।”

এরপরেই ‘আইসিস কাশ্মীর’ থেকে তিনি খুনের হুমকি পান। বুধবার এই অ্যাকাউন্ট থেকেই দুটি মেইল আসে যাতে লেখা ছিল,”I WILL KILL YOU”। এরপর রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। তারপরেই তদন্তে নাম আসে জিগনেশের। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, “তদন্ত করতে গিয়ে জিগনেশের(Jignesh Singh) নাম উঠে আসে। আপাতত ওঁকে আটক করা হয়েছে। তবে জিগনেশের পরিবার জানিয়েছে, ওঁর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...