Saturday, June 27, 2026

জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে বুধবার দিঘায় অভিষেক

Date:

Share post:

সৈকত নগরী দিঘা এবার থেকে পবিত্র তীর্থক্ষেত্র জগন্নাথ ধাম। ৩০ এপ্রিল ( বুধবার) অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।বুধবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর জগন্নাথ ধাম (Jagannath Dham) উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন অভিষেক। আগামিকাল বিকেল নাগাদ কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর।

দিঘা (Digha) জুড়ে এখন শুধুই উৎসবের মেজাজ। অধ্যাত্মবাদ আর সম্প্রীতির মেলবন্ধনে দিঘা হয়ে উঠতে চলেছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে আগামীর জন্য বাংলা সংস্কৃতি বৃষ্টির প্রতীক হয়ে থাকবে দিঘার এই জগন্নাথ ধাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ যে পর্যটনের আন্তর্জাতিক মানচিত্রে বাংলার মুকুটে নয়া পালক যোগ করল তা বলাই বাহুল্য। অক্ষয় তৃতীয়ার উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে বাংলা থেকে বিশ্ব।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...