Friday, June 19, 2026

একতার বার্তা দেওয়া প্রয়োজন: সংসদের বিশেষ অধিবেশনের আবেদন রাহুল গান্ধীর

Date:

Share post:

দেশের এই জটিল সময়ে সকলের এক থাকা ও একসঙ্গে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের (special session) আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

পহেলগাম জঙ্গি (Pahalgam attack) হামলায় সব থেকে বেশি প্রভাবিত নিঃসন্দেহে জম্মু ও কাশ্মীর। সোমবার তাই এই ঘটনার জেরে বিশেষ অধিবেশন শুরু হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভায়। গোটা দেশ যে ঐক্যবদ্ধভাবে সেভাবেই নিহতদের পরিবারের পাশে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রয়েছে, সেই বার্তা দেওয়া সময়ের প্রয়োজন, দাবি বিরোধী দলনেতার (leader of opposition)।

প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধী লেখেন, পহেলগামে জঙ্গী হামলার ঘটনায় প্রত্যেক ভারতবাসীর আক্রোশ ফুটে উঠেছে। এই কঠিন সময়ে আমাদের এটা দেখানো প্রয়োজন যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আমরা সব সময় একজোট রয়েছি। বিরোধীরা বিশ্বাস করে সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন (special session) প্রয়োজন, যেখানে সব অংশের মানুষের প্রতিনিধিরা তাঁদের একতা ও দৃঢ় মনোভাব তুলে ধরতে পারেন। যত দ্রুত সম্ভব সংসদের বিশেষ অধিবেশনের আবেদন জানানো হচ্ছে।

শুধুমাত্র রাহুল গান্ধী (Rahul Gandhi) নন, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) একই প্রস্তাব নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অন্যদিকে সোমবার সিপিআই সাংসদ পি সন্দোস ও আরজেডি সাংসদ মনোজ ঝা-ও প্রধানমন্ত্রীকে একই মর্মে বিশেষ অধিবেশনের দাবিতে চিঠি লেখেন।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...