Friday, April 3, 2026

চার্চিল ব্রাদার্সের থেকে ট্রফি ফেরত চাইল এআইএফএফ

Date:

Share post:

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে। এই নাটক ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। চার্চিলকে (Churchill Brothers)চ্যাম্পিয়ন করে ট্রফি তুলে দিলে, ২৪ ঘন্টার মধ্যেই সেই ট্রফি ফেরত চাইতে হচ্ছে ফেডারেশনকে(AIFF)। ভারতীয় ফুটবল সংস্থার তরফে চার্চিলের কাছে চিঠি দিয়ে ট্রফি ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও চার্চিলের তরফে এখনও পর্যন্ত কোনওরকম উত্তপ দেওয়া হয়নি। কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের(CAS) তরফে ট্রফি দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি হওয়ার পরই এমন ট্রফি ফেরত চাইল ফেডারেশন। এখনও পর্যন্ত চার্চিলের(Churchill Brothers) তরফে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। তারই অপেক্ষায় ফেডারেশন।

এবারের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে শুরু থেকেই নানান জটিলতা দেখা দিয়ছিল। শেষপর্যন্ত আপিল কমিটি ইন্টার কাশিকে(Interkashi) নয়, চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। এরপরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হয় ইন্টার কাশী(Inrerkashi)। সেখান থেকেই ট্রফি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়  আদালতের তরফে।

এখনই যাতে ট্রফি তুলে দেওয়া না হয় সেই নির্দেশ যেমন দেওয়া হয়েছে। তেমনই কাওকেই কোনওরকম পদক না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আইলিগের ট্রফি তুলে দেওয়া হয়েছে ফেডারশনের তরফে। যদিও কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের নির্দেশ আসার পরই এবার নড়ে চড়ে বসেছে ফেডারেশন। শেষপর্যন্ত ট্রফিটা ফেরত আসে কিনা সেটাই দেখার।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...