Friday, April 3, 2026

ব্রাজিলের কোচ হচ্ছেন আঞ্চেলোত্তি! ফুটবল মহলে জোর জল্পনা

Date:

Share post:

এবার কি ব্রাজিলের কোচের পদেই বসতে চলেছেন কার্লো আঞ্চেলোত্তি(Carlo Ancelotti)। সরকারীভাবে ঘোষণা না হলেও  শোনাযাচ্ছে ব্রাজিলের(Brazil) সঙ্গে নাকি তাঁর চুক্তি কার্যত পাকা হয়ে গিয়েছে। চলতি মরসুম শেষ হলেই নাকি ব্রাজিলের(Brazil) কোচ হিসাবে নাম ঘোষণা হবে কার্লো আঞ্চেলোত্তির। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) সঙ্গে চুক্তি রয়েছে আঞ্চেলোত্তির। তবে এই বছরই সেই দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার আঞ্চেলোত্তির ওপরই ভরসা করতে চলেছে ব্রাজিল।

রিয়্যাল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচের তকমা রয়েছে কার্লো আঞ্চেলোত্তির(Carlo Ancelotti) গায়ে। গত মরসুমেও তাঁর হাত ধরেই লা লিগা(La Liga) চ্যাম্পিয়ন হয়েছে রিয়্যাল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে কী হবে তা এখনই ঠিক বোঝা যাচ্ছে না। আঞ্চেলোত্তির হাত ধরে ২০১৪, ২০২২ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়্যাল মাদ্রিদ।

তবে এবার স্প্যানিশ জায়ান্টদের ছাড়তে চলেছেন তিনি। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি ফ্লেরোন্তিনো পেরেজের সঙ্গে কথাও হয়ে গিয়েছে তাঁর। তাঁকে ছেড়ে দেওয়ার ব্যাপারে নাকি গ্লীন সিগন্যালও পেয়ে গিয়েছেন। ষশুধুই মরসুমটা শেষ হওয়ার অপেক্ষা রয়েছে। এই জুন মাসেই শেষ হবে মরসুম। এরপর ফিফা ক্লাব বিশ্বকাপ। তার আগেই দল ছাড়তে চলেছেন কার্লো আঞ্চেলোত্তি।

বিশ্বকাপের(Fifa World Cup) মঞ্চে একটানা ব্যর্থ হয়ে চলেছে ব্রাজিল(Brazil)। নানান সমালোচনায় বিদ্ধ সেলেকাওরা। এবার কার্লো আঞ্চেলোত্তির হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে ব্রাজিল। শেষপর্যন্ত সেটা হয় কিনা, সেদিকেই তাকিয়ে আপামর ব্রাজিল সমর্থকরা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...