Monday, March 30, 2026

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু চিতাবাঘের! বন দফতর আধিকারিকের বিরুদ্ধে শাস্তির দাবি মন্ত্রীর

Date:

Share post:

বোন্দলা চিড়িয়াখানায় চিকিৎসাধীন অবস্থায় এক চিতাবাঘের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোয়ায়। সোমবার সকালে দক্ষিণ গোয়ার নেত্রাভালি বন্যপ্রাণী অভয়ারণ্যের লাগোয়া ভিলিয়ান গ্রামে ঘোরাফেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চিতাবাঘটি। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বোন্দলা চিড়িয়াখানায়। কিন্তু শেষ রক্ষা হয়নি—সোমবার সকালেই মৃত্যু হয় ওই চিতাবাঘটির।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার বনমন্ত্রী বিশ্বজিৎ রানে। তাঁর বক্তব্য, “আমরা চিতাবাঘটিকে বাঁচাতে পারলাম না, যা অত্যন্ত দুঃখজনক। এটা স্পষ্ট যে চিকিৎসার গাফিলতির ফলেই এমনটা হয়েছে।” তিনি আরও জানান, বন দফতরের আধিকারিক নবীন কুমার এই ঘটনার দায় এড়াতে পারেন না। এক জন কর্মীকে দায়িত্ব পালনে বাধ্য করতে না পারা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বন আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী। এই ঘটনায় মুখ্যমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বন আধিকারিকদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রাণী সংরক্ষণ ও বন দফতরের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। চিতাবাঘটির মৃত্যু যেন গোয়া সরকারের বন দফতরের উপর এক বড় প্রশ্নচিহ্ন ফেলে গেল। আরও তদন্ত চলছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- শহরের চার মেট্রো স্টেশনের নাম বদল! নবান্নে জমা পড়ল প্রস্তাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...