Thursday, April 9, 2026

সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েও ফ্যাসাদে শুভেন্দু, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

Share post:

নিজের দিকে প্রচার আলো টানার ব্যর্থ চেষ্টা। অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে হিন্দু ধর্মসভা করার আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ছুটেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার শর্ত সাপেক্ষে সমাবেশ করার মৌখিক নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার কিছুক্ষণ পরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে করে ডিভিশন বেঞ্চে আর্জি জানান রাজ্যের এডভোকেট জেনারেল। কিন্তু লিখিত অর্ডার আপলোড না হওয়া পর্যন্ত মামলা শুনতে নারাজ ডিভিশন বেঞ্চ। সেই কারণে সন্ধেয় ৭ টায় শুনানির সময় দেওয়া হয়েছে।

দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের দিনেই নজর ঘোরানোর চেষ্টায় কাঁথিতে সভা করতে চেয়েছিল সনাতনী মঞ্চ। পুলিশি অনুমতি না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। সেই মামলার শুনানিতে এদিন শর্তসাপেক্ষে অনুমতি দেয় আদালত। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানায়, তিন হাজার লোক নিয়ে সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তার বেশি লোক রাখা যাবে না। তবে, সেই মৌখিক অনুমতিকে হাতিয়ার করে ডিভিশন বেঞ্চে আর্জি জানায় রাজ্য। নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আর্জি জানান রাজ্যের এডভোকেট জেনারেল। কিন্তু লিখিত অর্ডার আপলোড না হওয়া পর্যন্ত মামলা শুনতে চায়নি ডিভিশন বেঞ্চ। সন্ধেয় ৭ টায় শুনানির সময় দেওয়া হয়েছে। অর্থাৎ অনুমতি পেয়েও চাপে বিরোধী দলনেতা।

আরও খবর: কাজি-দারুল- শরিয়ত আদালত নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, খারিজ এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...