Saturday, April 4, 2026

ভগবানকে নিয়ে রাজনীতি নয়: দিলীপ, সুযোগ পেলে যেতে চান দিঘার জগন্নাথ মন্দিরে

Date:

Share post:

“ভগবানকে নিয়ে রাজনীতি নয়। মন্দিরে জায়গায় মন্দির থাকবে। রাজনীতিতে মন্দির টেনে আনা ঠিক নয়।” দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নিয়ে স্পষ্ট অবস্থান বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সোমবার বর্ধমানের সকালে চায়ের আড্ডায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানান, তিনিও যেতে চান দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)।

ঐতিহাসিক মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে দরজা খুলে যাবে দিঘার বহু কাঙ্খিত জগন্নাথ মন্দিরের। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী পূণ্যাহুতি দেওয়ার পর মূল যজ্ঞ শেষ হয়। বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিজেপি (BJP) নেতা দিলীপও।

তবে তার আগেই দিলীপ (Dilip Ghosh) জানান, “আমিও সুযোগ পেলে দিঘায় জগন্নাথ মন্দির যাব। জগন্নাথদেব এতদূর এগিয়ে এসেছেন। আমরা যেতে পারব না কেন?”

অযোধ্যার রাম মন্দির নিয়ে নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। বলেন, “ভগবান নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাম মন্দির করে বিজেপির ভোট কমেছে। মন্দিরে জায়গায় মন্দির থাকবে। রাজনীতিতে মন্দির টেনে আনা ঠিক নয়।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...