Sunday, April 5, 2026

মিনাখাঁয় সাইকেল- বাইকে ধাক্কা বাসের! মৃত দুই, আশঙ্কাজনক একাধিক

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় (Minakhan) মালঞ্চ নেপাল মোড়ে সাত সকালে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল -বাইকের মুখোমুখি ধাক্কায় (Cycle – Bike accident) ঘটনাস্থলের মৃত্যু একজনের। গুরুতর অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার জেরে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে বসিরহাটের সরবেড়িয়া থেকে কলকাতা যাচ্ছিল ডি এন ষোলো বাই ওয়ান রুটের একটি বাস। নেপাল মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর রাস্তায় একটি ব্যাটারি চালিত ভ্যান, বাইক এবং সাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অনেকে গুরুতর জখম হন, ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা বলেন দীর্ঘদিন ধরে বাম্পারের দাবি করা হয়েছে কিন্তু সেই বিষয়ে কোনও পদক্ষেপ হয়নি। পাশাপাশি জনবহুল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ থাকে না বলে অভিযোগ করেন তাঁরা। ঘাতক বাসের চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে পুলিশ।

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...