Tuesday, June 23, 2026

মন্দিরের দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা! বিশাখাপত্তনমে মৃত ৮, আহত বহু

Date:

Share post:

আনন্দের চন্দনোৎসব মুহূর্তেই পরিণত হলো শোকের আবহে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে দেওয়াল ধসে পড়ে অন্তত ৮ জন ভক্তের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই।

মঙ্গলবার চন্দনোৎসব উপলক্ষে বহু ভক্ত মন্দিরে জমায়েত হয়েছিলেন। উৎসব চলাকালীন হঠাৎই প্রায় ২০ ফুট লম্বা একটি দেওয়াল ধসে পড়ে। দেওয়ালের নিচে চাপা পড়ে যান একাধিক ভক্ত। উদ্ধারকার্য শুরু হলে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাঁদের বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুড়ি অনিতা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে জানান, সরকার দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা করেছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। মন্দির কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন – ধীরজের পাশে দাঁড়িয়ে হারের কারণ দর্শালেন মোহনবাগান কোচ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...