Friday, June 26, 2026

দিঘায় বাড়ছে ভিড়, গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভক্ত-পর্যটকরা 

Date:

Share post:

সময় যত এগোচ্ছে ততই এগিয়ে আসছে দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Digha) দ্বারোদ্ঘাটনের মুহূর্ত। ইতিমধ্যেই ভক্ত- পর্যটকদের জন্য লাইন করে দেওয়া হয়েছে আর তা ক্রমশ দীর্ঘ হচ্ছে। উন্মাদনা তুঙ্গে, সকলেই “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত করে রেখেছেন পরিবেশ। আগত দর্শনার্থী থেকে সাধারণ মানুষ সকলেই বলছেন, “দিদির ডাকে জগন্নাথ দর্শনে দিঘায় আশা। এ এক পরম প্রাপ্তি।” ভিড়ের কথা মাথায় রেখে যান নিয়ন্ত্রণ করছে প্রশাসন।

গত ক’দিন ধরে জগন্নাথ ধামে (Jagannath Dham) সম্পূর্ণ শাস্ত্রীয় রীতি মেনে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। বুধবার সকাল থেকেও নিয়মের কোন ব্যতিক্রম ঘটেনি। দুপুর আড়াইটে নাগাদ মন্দির উদ্বোধনের কথা রয়েছে। আজ মূর্তি পুজোর পাশাপাশি পাশাপাশি দেবতাকে ৫৬ ভোগ অর্পণ করা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। ভিড়ের কথা মাথায় রেখে দিঘা গেট থেকে বিভিন্ন বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিঘা হাসপাতালের সামনে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। পর্যটকরা বাস রাখতে পারবেন হেলিপ্যাড ময়দানে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মাঝেই আলোকমালা আর ফুলের সাজে সৈকত নগরী।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...