Saturday, March 28, 2026

রাজ্যের প্রস্তাবে সম্মতি, তথ্য কমিশনার পদে সঞ্চিতা কুমার ও মৃগাঙ্ক মাহাতোর নাম ঘোষণা রাজভবনের 

Date:

Share post:

রাজ্য সরকারের প্রস্তাবে সম্মতি দিয়ে তথ্য কমিশনার পদে নতুন দুই নিয়োগে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সঞ্চিতা কুমার ও ডঃ মৃগাঙ্ক মাহাতোকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের তথ্য অধিকার সংক্রান্ত কার্যপ্রণালী আরও গতি ও কার্যকারিতা পাবে বলে আশা প্রকাশ করেছে রাজভবন।

প্রাক্তন আয়কর আধিকারিক সঞ্চিতা কুমার সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী। অন্যদিকে ডঃ মৃগাঙ্ক মাহাতো ২০১৪ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ পদে এই দুই ব্যক্তিত্বের নিয়োগ প্রশাসনিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা ভবিষ্যতে তথ্য সংক্রান্ত নানান জটিল প্রশ্নের সমাধানে সহায়ক হবে বলেই আশাবাদী সরকার।

আরও পড়ুন – বিলে অনুমোদন রাজ্যপালের! দীর্ঘ আইনি জটের পর সবুজ সংকেত হাওড়ার পুরভোটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...